২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অটো খাদে পড়ে যুবকের মৃত্যু

জামালপুর সদরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 12:59 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বুধবার উপজেলার কেন্দুয়া কালিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) রাসেদুল হাসান জানান।

মৃত অটোযাত্রী আরিফ হোসেন (৩২) সদরের মেষ্টা ইউনিয়নের ভাদুরিপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

পরিদর্শক রাসেদুল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় উপজেলার হাজিপুর বাজার থেকে জামালপুর শহরে যাচ্ছিলেন আরিফ হোসেন।

কালিবাড়ির সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন আরিফ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।