২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় দিনাজপুর মেডিকেলের সাবেক ৩ কর্মকর্তা জেলে

দুদকের মামলায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তিন জন ভারপ্রাপ্ত পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 09:14 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

সোমবার দুদক দিনাজপুর কার্যালয়ের উপ-পরিদর্শক আব্দুস সামাদ এ কথা জানান।

এরা হলেন, আবু বক্কর সিদ্দিক, এবিএম ইকবাল ও সিদ্দিকুর রহমান।

মামলার অপর আসামি সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মকসেদুল ইসলামকে জামিন দিয়েছে জানিয়ে উপ-পরিদর্শক সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থাকাকালীন যোগসাজসে বিভিন্ন সময়ে হাসপাতালের সরঞ্জামাদি ক্রয়ে ৭৪ লাখ ৯৮ হাজার টাকার দুর্নীতি করেন।”

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম ওই চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৬ অগাস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আদালতে মামলার অভিযোগপত্রও দাখিল হয়েছে।

তিনি বলেন, বিকালে দিনাজপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে মকসেদুলকে জামিন ও অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দেন।