২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুগ্ম সচিবকে বহনকারী গাড়ির চাপায় শিশুর মৃত্যু

গাজীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন যুগ্ম-সচিবকে বহনকারী গাড়ির চাপায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 10:24 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শনিবার সদর উপজেলার পিরুজালী সবুর মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান।

নিহত জান্নাতের বাবা মো. জামাল উদ্দিন একজন পোশাক শ্রমিক। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়।

পিরুজালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলামের

বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, তথ্য ও প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব মো. শাহাদত হোসেন শনিবার বিকালে ভাড়া করা একটি গাড়িতে বন্ধুদের নিয়ে গাজীপুরে নুহাশ পল্লীতে বেড়াতে যান।

“সেখান থেকে ফেরার পথে বিকাল ৫টার দিকে পিরুজালী সবুর মার্কেট এলাকায় ওই গাড়ির চাপায় জান্নাত ঘটনাস্থলেই নিহত হয়।”

শিশুটির লাশ ও মাইক্রোসহ যুগ্ম-সচিব শাহাদতকে হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছে বলে জানান নাজমুল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  যুগ্ম-সচিব শাহাদত হোসেন মন্ত্রণালয়ের কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক।