২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছাদ ধসে শ্রমিক নিহত

বাগেরহাটে সদরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 09:13 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

শনিবার উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পাটরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সদর মড়েল থানার ওসি মাহতাব উদ্দিন জানান।

মৃত রেজাউল শেখ (৪৭) সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের প্রয়াত বাশারাত শেখের ছেলে।

আহতরা একই উপজেলার সুন্দরঘোনা গ্রামের কামরুল শেখ (৪০) মান্নান মোল্লাকে (৩৬) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহতাব বলেন, রাত ৮ টার দিকে পাটরপাড়ার রচি শেখের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিল শ্রমিকরা। এ সময় ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮ টার পর তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রেজাউলকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”