পুলিশ পিটিয়ে ‘মাদক বিক্রেতাকে’ ছিনতাই
যশোরের শার্শায় পুলিশ সদস্যকে মারধর করে মাদক বিক্রির অভিযোগ আটক করা এক ব্যক্তিকে ছিনতাই করেছে তার ‘সহযোগীরা’।
শুক্রবার উপজেলার টেংরা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান।
আহত শার্শা থানার এএসআই আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, “মাদক বিক্রির গোপন সংবাদে টেংরা গ্রামের দুঃখ মিয়াকে (৪৫) আটক করা হয়। এ সময় তার সহযোগীরা (৩০/৩৫জন) পুলিশের ওপর হামলা চালিয়ে দুঃখ ছিনতাই করে।”
এতে এএসআই আলাউদ্দিন মাথায় ও অন্যরা হাতে-পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানান তিনি।
