‘জমির বিরোধে’ জয়পুরহাটে বাড়ি ভাংচুরের অভিযোগ
জয়পুরহাট সদরে ‘জমির বিরোধেরে জেরে’ এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ পাওয়া পাওয়া গেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার উপজেলার মোজাহিদপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ পালের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে সদর থানার ওসি সেলিম হোসেন বলছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দ বলেন, “আমার সঙ্গে প্রতিবেশী ওমর আলী, আফজাল হোসেন ও আব্দুল মতিনের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ।
এ বিষয়ে গ্রামের মুরুব্বিরা আমাদের সঙ্গে শুক্রবার সকালে সালিশে বসেন। এতে এক বাকবিতন্ডা হয়। এরপর ওমর, আফজাল ও মতিন আমার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।”
ওসি সেলিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওমর, আফজাল ও মতিন বর্তমানে পলাতক।
