লক্ষ্মীপুরে ১৯ বিএনপি নেতাকর্মী কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ নেতাকে হত্যার মামলায় বিএনপির ১৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আদালতের পিপি জসীম উদ্দিন জানান, বুধবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ আদেশ দেন।
তিনি বলেন, বুধবার ওই আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
২০১২ সালের ১৯ অক্টোবর রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে স্থানীয় ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে বিএনপির ৪০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা করেন। পুলিশ ৩৯ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন রায়পুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজু।
