২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ বরখাস্ত

সাতক্ষীরায় কাঠগড়া থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2017, 04:40 PM

Updated : 19 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার দুপুরে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাকুল ইসলাম জানান।

বরখাস্তরা হলেন আদালত পুলিশের এটিএসআই আক্তারুল ইসলাম, কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিম।

পরিদর্শক আশরাকুল বলেন, বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলার সময় কাঠগড়া থেকে হাতকড়া পরা অবস্থায় আমজাদ হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে যায়। কোর্ট থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা আমজাদ তার স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।