২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়রের মেয়েকে ‘তুলে নিয়ে যাওয়ার সময়’ নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 05:36 PM

মঙ্গলবার অস্ত্র আইনে পুলিশের করা মামলায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামান এ আদেশ দেন।

রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানের বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগে প্যানেল মেয়রের মেয়ে কানিজ ফাতেমা সামান্তা একটি মামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে এসআই বাদশা হয়ে আরেকটি মামলা করেন।

“অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানকে বিচারক আফতাবুজ্জামানের আদালিতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কেএম শহিদুল ইসলামের অভিযোগ, সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার থেকে তার মেয়ে কানিজ ফাতেমা সামান্তাকে (২২) রাতে ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানসহ তার দুই সহযোগী একটি প্রাইভেটকারে তুলে ‍নেয়। রূপগঞ্জে জনতা অসীমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুরনো খবর:

অপহরণ চেষ্টার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আটক