২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পানিতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে পানি ডুবে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 08:30 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

মৃত বজলুর রহমান (৩২) নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

শনিবার তুরাগের মরাগাং পয়েন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে করে  বলে আশুলিয়া থানার এসআই আবু সিদ্দিক জানান।

বজলুর আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আনোয়ার মোল্লার বাসার কেয়ারটেকার ও স্থানীয় তাজ সোয়েটার্স নামে পোশাক কারখানার শ্রমিক।  

এসআই সিদ্দিক জানান, সকালে বজলুর ও কয়েকজন মিলে তুরাগ নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামে। মাছ ধরা শেষে সবাই ওপরে চলে আসলেও বজলুরের খোঁজ পাওয়া যায়নি।

বিকাল সাড়ে ৫টার দিকে বজলুরের লাশ ভেসে উঠলে উদ্ধার করে থানায় আনা হয়  বলে জানান তিনি।