জয়পুরহাটে ছুরিকাঘাতে তরুণ নিহত
জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় ছুরিকাঘাতে আহত এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত সাগর হোসেন (২০) শহরের নতুনহাট শেখপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
সদর থানার ওসি সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের নতুনহাট এলাকায় ছুরিকাঘাতে আহন হন সাগর হোসেন।
“প্রথমে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।”
এ ঘটনায় সদর থানায় নিহত সাগরের বাবা মোস্তফা মামলা করেছেন বলে জানান ওসি সেলিম।
