২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বাধায় প্রবাসী জাতীয়তাবাদী ফাউন্ডেশনের অনুষ্ঠান পণ্ড

পুলিশের বাধায় নোয়াখালীতে কোম্পানীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী ফাউন্ডেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 08:15 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

মঙ্গলবার সকালে উপজেলার কবি জসিম উদ্‌দীন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও আগেই পুলিশ এসে বাধা দেয় বলে জানান ফাউন্ডেশনের আহ্বায়ক ফিরোজ আলম মিলন।

তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে ঈদ পুনর্মিলনী ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে পুলিশ এসে তাদের সভাস্থল ত্যাগের নির্দেশ দেয়।

“এক পর্যায়ে পুলিশ সভামঞ্চ থেকে চেয়ার টেবিল সরিয়ে, মাইক নামিয়ে ফেলে এবং অনুষ্ঠানের অতিথি ও আগত লোকদের বের করে দেয়।”

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, কোম্পানীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী ফাউন্ডেশন নামে একটি রাজনৈতিক সংগঠন অনুমতি ছাড়া সভা করছে খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ তাদেরকে বাধা দেয়।