২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গার গলিত লাশটি রেস্টুরেন্ট মালিকের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে পাওয়া গলিত লাশটি একজন রেস্টুরেন্ট মালিকের, যিনি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশ ধারণা করছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 06:04 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আবুল কাউসার জানান, সোমবার বেলা ১২টার দিকে নিহতের ছোট ভাই মো. হুমায়ুন কবির লাশ শনাক্ত করেছেন।

নিহত মো. ওয়াদুদ হোসেন (৩৫) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপর এলাকার মো. ওয়ালীউল্লাহর ছেলে। তিনি ঢাকার আমিনবাজারে ভাড়া বাসায় থেকে গাবতলির রেস্টুরেন্টে খাবার বিক্রি করতেন।

এসআই কাউসার নিহতের ভাইয়ের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কবলেন, গত বৃহস্পতিবার বিকালে রেস্টুরেন্টের ময়লা বুড়িগঙ্গায় ফেলতে যাওয়ার পর থেকে ওয়াদুদ নিখোজ ছিলেন।

“ওয়াদুদ সাঁতার জানতেন না। ময়লা ফেলতে গিয়ে অসাবধানতাবশত বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজ হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

রোববার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় বুড়িগঙ্গায় তার লাশ পাওয়া যায়।

পুরনো খবর:

বুড়িগঙ্গায় তরুণের গলিত লাশ