২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় তরুণের গলিত লাশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 05:28 PM

রোববার বিকালে উপজেলার পানগাও এলাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান লাশটি পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. কাউসার আহম্মেদ।

আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

এসআই কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই তরুণের পরনে শার্ট ও চেক লুঙ্গি রয়েছে। লাশটি পচে গলে যাওয়ায় শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কি না  তা শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।