২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় ‘কয়েকজন’ আহত হওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 01:00 AM

Updated : 19 Aug 2022, 05:29 PM

কালীগঞ্জ থানার উলুখোলা ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, পারাবর্তা এলাকায় রোববার বিকাল ৪টার দিকে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছে।

আহত কালাম সরকারের ভাই রহিম সরকার অভিযোগ করেন, “এলাকার কতিপয় ব্যক্তি কালাম ভাইয়ের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

“চাঁদা দিতে অস্বীকার করায় বিকেল ৪টার দিকে ২০-২৫ জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভগ্নিপতি ফারুক সরকারের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চার লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে। তাদের হামলায় কালাম, ফারুক, রায়হান, রাহাত, সুইডেন মিয়াসহ ১০ জন আহত হন।”

আহত পাঁচজনকে ঢাকার কুর্মিটোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আহত আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই সাইফুল বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।