২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ড্রামে নারীর লাশ

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় সড়কের পাশে একটি ড্রামে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 01:52 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

ঈদের দিন শনিবার ভোগড়া পেয়ারা বাগানের কাছে কাওরানবাজার আড়তের গেইটের সামনে ড্রামটি পাওয়া যায় বলে জানান জয়দেবপুর থানার এসআই সন্তোষ চন্দ্র দাস।

এসআই সন্তোষ জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে চার/পাঁচ দিন আগে তাকে হত্যা করে ড্রামে ভরে সড়কের পাশে ফেলে রেখে গেছে।”

ওই নারীর গায়ে কোনো আঘাতে চিহ্ন বোঝা যাচ্ছে না উল্লেখ করে এসআই সন্তোষ জানান, তার পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ রয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।