২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 05:55 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাওয়াল কলেজের কাছে একটি কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

নিহতদের মধ্যে বোরহান উদ্দিন (২৮) ঢাকার ভাসানটেক এলাকার জালাল মিয়ার ছেলে।

অপরজনের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

নিহত বোরহানের বাবা জালাল বলেন, বোরহান সকালে কলেজের কাছে একটি ক্যাপ তৈরির কারখানা থেকে এমব্রয়ডারি মেশিন ট্রাকে তুলে দেওয়ার জন্য কাজ করছিলেন। এ সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

এলাকাবাসী তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।