২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গরুবোঝাই ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গরুবোঝাই ট্রাক চাপায় আটেরিকশা আরোহী সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার মা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 01:24 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আমোদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুঁই ওই উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার মিয়ার মেয়ে।

আহত নাজমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি মোশাররফ বলে, দুপুরে জুঁই তার মায়ের সঙ্গে অটোরিকশায় করে আখাউড়া থেকে আমোদাবাদ দিক যাচ্ছিল।

“পথে বিপরীতমুখী গরুবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুঁইয়ের মৃত্যু হয়।”

ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।