গাজীপুর ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুর সদর উপজেলায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকা এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল জানান।
এরা হলো পাইনশাইল এলাকার পনির হোসেন ওরফে মনির হোসেনের ছেলে মো. হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। দুইজনেই পাইনশাইল প্রি-ক্যাডেট মাদ্রাসার নার্সারির ছাত্র ছিল।
স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, বেলা ১২টার দিকে শিশু দুইটি বাড়ির পাশে ডোবার কাছে বসে খেলছিল। বেলা ১টার দিকে পরিবারের লোকেরা তাদের খুঁজে না পেয়ে ডোবায় তল্লাশি চালায়।
এক পর্যায়ে পানির নিচ থেকে তাদের লাশ পাওয়া যায় বলে জানান তিনি।
