২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2017, 03:17 PM

Updated : 19 Aug 2022, 05:17 PM

উপজেলার সদর ইউনিয়নের নেটংপাড়ায় রোববার দুপুরে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান।

তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মেজর শরীফুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল নাফ নদীর নেটংপাড়া সংলগ্ন কিনারায় অবস্থান নেয়।

“এক পর্যায়ে নেটংপাড়ার বরফকল সংলগ্ন এলাকা দিয়ে ৩/৪ জন লোককে দুইটি প্যাকেট নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন।

তিনি বলেন, বিজিবি সদস্যদের দেখে লোকগুলো হাতে থাকা প্যাকেট দুইটি ফেলে রেখে পাহাড়ি এলাকা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

“পরে প্যাকেট দুইটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা ট্যাবলেট। এসব ইয়াবার মূল্য তিন কোটি টাকা।”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়নের দপ্তরে রাখা হয়েছে বলে জানান মেজর শরীফুল।