২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪০২ বোতল ফেনসিডিলসহ এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 10:15 AM

Updated : 19 Aug 2022, 05:14 PM

সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, শনিবার বিকালে শহরতলির শোনাকুড় গ্রামের কেরাম আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – বাড়ির মালিক কেরাম আলীর ছেলে মিলন সিকদার (৪৫) ও মিলনের শ্যালিকা রূপা বেগম (৩৫)। রূপা যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

ওসি সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘর থেকে ৪০২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।