মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বাবার মামলা
গাজীপুরের কালিয়াকৈরে ‘নেশার টাকার জন্য’ বাবাকে মারধরের অভিযোগে এক ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, বুধবার দুপুরে উপজেলার বড় গোবিন্দাপুরের বাসিন্দা জাফর আলী (৬২) থানায় তার ছেলে তাহের আলীর বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা যায়, জাফর আলীর ছোট ছেলে তাহের আলী এক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার তাহের তার বাবার কাছে নেশার জন্য কিছু টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় বাবাকে মারধর করেন তাহের।
ওসি মোতালেব জানান, “দুপুরে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
