২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

পুলিশের বাবুর্চি হত্যা মামলায় সিরাজগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 04:26 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজশেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম বাবু (৩১) কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরওচার মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান এপিপি আব্দুল হামিদ।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামেরআব্দুস সাত্তার (৪৮) রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বাবুর্চি পদে কর্মরত ছিলেন। ২০১২ সালের ৫ ডিসেম্বর ছুটিতে বাড়ি আসেন। পর দিন সকালে রেশন ও বেতন আনতে আবার রাজশাহী যান।

“রাতে বাড়ি ফেরার পথে কামারখন্দ উপজেলার মুগবেলাই বাজার এলাকায় মনিরুলের সঙ্গে দেখা হওয়ার পর তিনি নিখোঁজ হন। দুই দিন পর স্থানীয় ফুলজোড় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।”

এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে মনিরুল ইসলাম বাবুকে আসামি করে মামলা করেন।