২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অপহৃত এনজিও কর্মকর্তা উদ্ধার, আটক ৯

বগুড়ায় মুক্তপণের দাবিতে অপহৃত এক এনজিও কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 05:08 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানায়, মঙ্গলবার গভীর রাতে সদরের মালতিনগর এলাকা থেকে জাহিদুল ইসলামকে (৩২) উদ্ধার করা হয়।

জাহিদুল এসকে ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠানের বগুরা সদরের ঘোড়াধাপ শাখার ম্যানেজার।

আটককৃতরা হলেন- স্বপ্না বেগম (২৮), মালা বেগম (২০),শারমীন আক্তার (৩০), রেখা বেগম (২২), সুলতান (২৬), মানিক (২৬), মনির (২৮), পিয়াস (৩০) ও আব্দুল গফুর (৩০)।

পরিদর্শক আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহিদ অফিসের কাজে বের হয়ে নিশিন্দার এলাকায় যান।

“আবার অফিসে ফেরার পথে কয়েকজন যুবক তাকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যায়।পরে জাহিদের পরিবারের সদস্যদের মোবাইলে ফোন কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।”

মুক্তিপণ না দিলে জাহিদকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।  

আসলাম বলেন, জাহিদের পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে অপরহণকারীদের এক লাখ ১৬ হাজার টাকা দেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জাহিদের পরিবারের লোকজন থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে।

প্রথমে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মালতিনগর এলাকা থেকে জাহিদুলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের আরও চার নারীকে আটক করা হয় বলে জানান তিনি।