গাজীপুরে হোটেলে অভিযানে ৩৪ তরুণ-তরুণীকে দণ্ড
গাজীপুর সদর উপজেলার হোতাপোড়া এলাকায় রোজ ভেলি নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৪ জন তরুণ-তরুণীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ শনিবার রাতে ওই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, “অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রথমে ২২ জন তরুণী এবং ১৩ জন তরুণকে আটক করা হয়। পরে তাদের মধ্য থেকে ২১ জন তরুণী ও ১৩ জন তরুণকে এক মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।”
