ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপরে ওই শিক্ষার্থীর বাবা হয়ে দুইজনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন বলে নান্দাইল মডেল থানার ওসি ইউনূস আলী জানান।
মামলার বরাত দিয়ে ওসি তিনি বলেন, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে মেয়েটি ঘর থেকে বাহিরে গেলে একই এলাকার আব্দুল কাদিরের বখাটে ছেলে ইব্রাহিম (২৫) তাকে ধর্ষণ করে বাড়ির পাশে একটি খালে ফেলে পালিয়ে যায়।
ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
