২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 11:34 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জের লামাপাড়ায় এ ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন।

নিহত সাইফুল ইসলাম (২০) লামাপাড়ার আরজান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আক্তার জানান, রাতে ৪-৫ জন যুবক সাইফুলকে ধাওয়া করে লামাপাড়ার রাস্তায় ফেলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সাইফুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকারীদের সনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।