২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরাধের সংঘর্ষে আহত হওয়ার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2017, 12:47 PM

Updated : 19 Aug 2022, 04:57 PM

উল্লাপাড়া থানার এসআই পবিত্র কুমার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে সামিউল ইসলাম লাল নামে ৩৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।  

এ ঘটনায় খায়রুল ইসলাম শীতল (৩০) নামে এক ব্যক্তিও আহত হয়েছেন। তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এলাকার তোফাজ্জল ও ময়নালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“সোমবার সকালে সলপ ইউনিয়নের নলসন্ধ্যা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ময়নুলের অনুসারীরা তোফাজ্জলের লোকজনের উপর হামলা চালায়। এ সময় তোফাজ্জলের লোকজনও চওড়া হয়।”  

তিনি বলেন, একপর্যায়ে তোফাজ্জলের সমর্থক সামিউল ও ময়নুলের পক্ষের শীতলসহ উভয় দলের অন্তত ১৫ জন আহত হন।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

এর মধ্যে সামিউল ও শীতলের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।