২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্কুছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 04:20 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

বুধবার ফতুল্লার দক্ষিণ কায়েমপুর এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান।

গ্রেপ্তার ইলিয়াস আহম্মেদ (২১) ফতুল্লার তল্লা এলাকার মৃত জোবায়েদুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ কায়েমপুর এলাকার সানরাইজ স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মজিবুর বলেন, ফতুল্লার চাঁদমারী এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রী সানরাইজ স্কুল অ্যান্ড কোচিং সেন্টার কোচিং করে।

“মঙ্গলবার ওই ছাত্রী বাসা থেকে স্কুলে গেলে তাকে জোর করে অটোরিকশায় তুলে ঢাকায় নিয়ে যায়শিক্ষক ইলিয়াস। পরে রাজধানীর একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে।”

মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে বুধবার ভোরে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস আহম্মেদকে গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।