২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ২ নাগরিক টেকনাফে ইয়াবাসহ আটক  

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 02:19 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন দমদমিয়ার এলাকা থেকে তাদের আটক করা বলে  বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান।

এরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের আছিক্কা পাড়ার সৈয়দ উল্লাহর ছেলে মোহাম্মদ জাকির (৩১) ও একই এলাকার আবুল মিয়ার ছেলে আব্দুর রহমান (৫২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্নেল আরিফুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশের গোপন খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

“এক পর্যায়ে নাফ নদীর তীরে কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। তারা দৌঁড়ে পালাতে গেলে ধাওয়া দিয়ে দুই মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি। “

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছোট বস্তার ভেতর থেকে ৯৯ হাজার ৪৫১ টি ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।