২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 05:28 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

শনিবার উপজেলার মুসা মোতাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কিশোরগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. সহিদুল ইসলাম।

নিহত ফারজানা আক্তার (২০) মুসা মোতাপাড়ার মাজেদুল ইসলামের স্ত্রী।

মাজেদুল ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ কর্মরত আছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই সহিদুল জানান, “শুক্রবার রাত ৩টার দিকে ফারজানা আত্মাহত্যা করেছে বলে প্রতিবেশীদের জানায় শ্বশুর-শাশুড়ি। পরে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা পলাতক রয়েছেন।

প্রাথমিক সুরহতাল প্রতিবেদনে ফারজানার শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

ফারহানার বাবা গোলাম মোস্তফা বলেন, স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর, শাশুড়ি ও ননদ প্রায় সময় ফারহানাকে নির্যাতন করতো।

“রাতে ফারহানার শ্বশুর গোলাম মোস্তাফা আমাকে ফোন করে জানান, ‘আপনার মেয়ে আত্মহত্যা করেছে’। সকালে গিয়ে দেখি ওই বাড়িতে কেউ নেই। শুধু মেয়ের লাশ ঘরে ঝুলছে।”