২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আনোয়ারুজ্জামান জামিনে মুক্ত

নাশকতার মামলায় জামিনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা  আনোয়ারুজ্জামান আনোয়ার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:38 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন এ কথা জানান।

আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর (উত্তর)  বিএনপির যুগ্ম-সম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে কমিশনার ছিলেন।

জেলার আনোয়ার হোসেন বলেন, আনোয়ারুজ্জামান কয়েকদিন আগে ঢাকার বিভিন্ন থানায় করা সবগুলো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। বুধবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাইয়ের শেষে শুক্রবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।