২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ীতে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 06:31 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক হাসিবুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে ‘তমিজউদ্দিন টেক্সটাইল মিলে’ লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

“কারখানার এক তলা ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তপক্ষ আগুন নিভিয়ে ফেলে।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা ওই আগুনে কয়েকটি মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানান ওয়্যারহাউজ পরিদর্শক হাসিবুল।