২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বজ্রপাতে নিহত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।  

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 02:09 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

নিহত হারুন হাসনাত (২০) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ত্রিবর্দি গ্রামের খলিল মাতুব্বরের ছেলে । বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হাসনাতের সহপাঠীরা জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে হারুন ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হারুনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক রাজীবুর রহমান জানান, হারুনের লাশ তার গ্রমের বাড়ি পাঠানো হয়েছে।