২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র আহত

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 11:40 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

এরশাদ নগর (বাস্তুহারা) এলাকায় বৃহস্পতিবার রাতে কয়েকজন ছিনতাইকারী এ ঘটনা ঘঠিয়েছে বলে ওই ছাত্রের বন্ধুরা জানান।

তবে পুলিশ এটকে ছিনতাইয়ের ঘটনা বলে স্বীকার করছে না।

আহত সাব্বির হোসেন দোলক (২১) ঢাকার সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ১ম বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্র। 

দোলকের বন্ধু কামরুজ্জামান বিপু জানান, দোলক ইউনিভার্সিটিতে ইভিনিং শিফটে লেখাপড়া করার পাশাপাশি দিনের বেলায় টঙ্গীর চেরাগ আলী এলাকায় আফতাব গ্রুপের মিলনার্স কম-এ চাকরি করেন। টঙ্গীর উত্তর আউচপাড়ায় তাদের বাসা রয়েছে।

বিপু বলেন, বৃহস্পতিবার ইউনিভার্সিটিতে ক্লাস সেরে রাত সাড়ে ৮টার দিকে এরশাদনগর ফুটওভার ব্রিজের নীচে বাস থেকে নামেন দোলক। এসময় ২-৩ জন ‘ছিনতাইকারী’ পথরোধ করে দোলকের পকেট থেকে টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা দোলকের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে বিপুসহ তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেন।”

সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হতে দেখে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন বলে জানান বিপু।  

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, রিকশা ভাড়া নিয়ে কথাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে। এটি ছিনতাইয়ের কোনো ঘটনা নয়। কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি।