২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের দুই ‘নব্য জেএমবি’ গ্রেপ্তার

‘নব্য জেএমবির’ দুই সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বুধবার বিকালে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ।

এরা হলেন মহেশপুর উপজেলার নাচনা গ্রামের রুস্তম আলির ছেলে আশরাফুল আলম ও বৈচিতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে মেহেদী হাসান সবুজ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নব্য জেএমবি সদস্য আশরাফুল ও মেহেদী ঢাকায় আছে গোপন সূত্রে এ খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল সেখানে যায়।

“পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর তাদের ঝিনাইদহে আনা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা আজবাহার আলি জানান।