গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
গাজীপুরে ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলুন গ্রামের পরেশ চন্দ্র মন্ডলের স্ত্রী কল্পনা রাণী (৬০) এবং শ্রীপুর উপজেলার বেতজুরি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সামসুল হক (৫০)।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ বলেন, সোমবার রাতের ঝড়ের পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ধান ক্ষেতে দেখতে যান কল্পনা। ঝড়ে ছিঁড়ে যাওয়া একটি তার ধানক্ষেতে পড়েছিল। অজ্ঞাতসারে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বেলন, সকালে বেতজুরি গ্রামের কৃষক শামসুল সবজি বাগানে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
