২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে লেগুনার ধাক্কা, নিহত ২

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 04:22 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

রোববারশ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন লেগুনা যাত্রী গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও লেগুনা চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮)।

ওসি দেলোয়ার বলেন, বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় লেগুনা। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই যাত্রী জহিরুল এবং হাসপাতালে নেওয়ার পথে চালক জসীম মারা যায়।