২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে থাকা স্বামীকে জামিনে বের করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 07:25 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

শুক্রবার রাতে মামলার পর পুলিশ স্বামীর দুই বন্ধুকে আটক করেছে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

নগরীর মাসদাইর পাকাপুল এলাকায় শুক্রবার রাতের এ ঘটনায় গুরুতর অবস্থায় ওই তরুণীকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক দুই যুবক হলেন মাসদাইর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন (২২) ও একই এলাকার সাব্বির হোসেনের ছেলে মামুন হোসেন আশেক(২১)।

মামলার বাদী ওই তরুণীর বাবা বলেন, তিন মাস আগে মেয়ের জামাইকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ মে পৌনে ১২টার দিকে জামাতার বন্ধু ইমরান হোসেন মোবাইল ফোনে মেয়েকে তার বাড়িতে ডেকে নেয়।

“সেখানে ইমরান ও তার বন্ধু মামুন প্রথমে আমার মেয়েকে প্রচণ্ড মারধর করে এবং পরে ধর্ষণ করে।”

ওসি কামাল বলেন, তিন মাস আগে একটি মাদকের মামলায় ওই তরুণীর স্বামীকে গ্রেপ্তার হয়। তার স্বামীকে কারাগার থেকে বের করে আনার বিষয়ে জরুরি কথা আছে বলে গত ৪ মে রাতে ইমরান তাকে ডেকে নেয়।

“পরে ওই তরুণী হোসিয়ারী কারখানার ডিউটি শেষে ইমরানের বাসায় গেলে তাকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ইমরান ও তার বন্ধু মামুন ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণী বাধা দিলে তাকে মুখ চেপে ধরে এলোপাথাড়ি মারধর করে এবং করে ধর্ষণ করা হয়।”

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।