২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মোটরসাইকেলের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 01:49 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

নিহত নাজমা বেগম (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কবিরাজগঞ্জ মহল্লার আলতাফ হোসেনের মেয়ে। তিনি ডিইপিজেডের গ্রামীণ নিটওয়্যার কারখানায় কাজ করতেন।

বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা সড়কে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাজমা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়।

“নাজমা ছিটকে পড়লে সড়ক বিভাজকের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। মোটরসাইকেল চালকও পড়ে আহত হন।”

স্থানীয়রা তাদের হাবীব ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই লোকমান।