২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে প্রশ্ন ও উত্তরপত্রসহ আটক ৭

ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জপ্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2017, 09:02 PM

Updated : 19 Aug 2022, 04:28 PM

বুধবার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনের একটি ফটোকপির দোকান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমীন।

আটকরা হলেনউপজেলার মেঘুলা মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ছয় এইচএসসি পরীক্ষার্থী ও ফটোকপির দোকানি জুবায়ের মোল্লা (২৫)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয় বলে জানান ইউএনও।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্ন ও উত্তরপত্রসহআটক ছয় শিক্ষার্থী এবংফটোকপির দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়।

ছয় শিক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরএক হাজার টাকা করে জরিমানা এবং দোকানি জুবায়েরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।