২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2017, 04:21 PM

Updated : 19 Aug 2022, 04:28 PM

মঙ্গলবার উপজেলার মোগড়াপাড়া ডিগ্রি কলেজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের।

নিহত সোহান হোসেন ওরফে শাওন(২০)বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার আলী মিয়ার ছেলে।

ওসি মঞ্জুর বলেন, রাত সাড়ে ১০টার দিকে বন্দর খেয়াঘাট থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী সোহানের অটোরিকশায় ওঠে। মোগড়াপাড়া ডিগ্রি কলেজের সামনে নির্জন এলাকায়তাকে হত্যা করে নতুন অটোরিকশা নিয়ে যায়।

“পরে ছিনতাইকারী পারভেজ, শাহীন ও পায়েলকে আটক এবং ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করা হয়েছে।”