২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জয়পুরহাট পাঁচবিবিতে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 04:18 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান।

মৃতরা হলো, ওই গ্রামের সবুজ মিয়ার মেয়ে সিমা আক্তার (৫)ও রকি হোসেনের মেয়ে রূপা পারভীন (৫)।

কুসুম্বার ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, দুপুরে সিমা ও রুপা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাদের লাশ ভেসে উঠে।

এদিকে, পিরোজপুরে কাউখালীতেও একইভাবে পুকুরে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শিয়ালকাঠী গ্রামে ফাহিম নামে ওই শিশুর মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান জানান।