চুয়াডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাওয়ারটিলারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঘুঘরোগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকা খাতুন (৩) ওই গ্রামের বদর উদ্দীন খাঁর মেয়ে।
পরিদর্শক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘুঘরোগাছি গ্রামের পাশের মাঠ থেকে একটি পাওয়ারটিলার ট্রলিতে ভুট্টাবোঝাই করে নিয়ে আসার সময় আতিকাকে ধাক্কা দেয়। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
আতিকার পরিবার আবেদন করায় এবং অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
