২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নানের প্রিজন ভ্যানে হামলা: গ্রেপ্তার আরেকজন রিমান্ডে

টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 07:57 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

পুরনো খবর:

মুফতি হান্নানের প্রিজনভ্যান হামলার ঘটনায় মামলা
মুফতি হান্নানের প্রিজনভ্যানে হামলা: মিনহাজ রিমান্ডে
হান্নানের প্রিজনভ্যানে হামলা: মোস্তফার ‘সহযোগী’ গ্রেপ্তার

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বুধবার বিকালে গাজীপুরের অতিরিক্ত  বিচারিক হাকিম আদালতে রিমান্ডের আবেদন করলে বিচারক ফারহা মামুন শুনানি শেষে আব্দুল আজিজ কাউসারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক রবিউল বলেন, আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচদিন মঞ্জুর করেন বিচারক।

একইদিন ওই আদালতে মোস্তফা কামালের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চারদিন মঞ্জুর করেনে বলে জানান তিনি।

হামলাস্থল গ্রেপ্তার মোস্তফা কামালের সহযোগী কাউসারকে (২২) মঙ্গলবার নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া অ্যারাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান।

তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।

গত ৬ মার্চ বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় মুফতি হান্নানসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা হামলার পর ঘটনাস্থল থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।