২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের ‘উত্ত্যক্তকারীকে’ কুপিয়ে জখম

মাগুরা সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগে তার সহপাঠীকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 09:06 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

বুধবার বেলা ১টার দিকে মাগুরা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার এসআই মো. মিলন হোসেন জানান।

আহত দীপ্ত কুমার কান্তি (১৭) ওই ইনস্টিটিউট থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটক দিলু (১৮) শহরের পারনান্দুয়ালী বেপারী পাড়ার জাকির হোসেনের ছেলে। তিনিও ওই ইনস্টিটিউট থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এসআই মিলন বলেন, দীপ্ত পরীক্ষা শেষে কক্ষ থেকে হলে ধারালো ছুরি দিয়ে দিলু তাকে কুপিয়ে জখম করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে পুলিশে দেয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার চাচাতো বোনকে উত্ত্যক্ত করায় দীপ্তকে কুপিয়েছেন বলে জানিয়েছেন দিলু।”