২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় আত্রাই উপজেলায় এক ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2017, 01:22 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইচান আব্দুল্লাহ (৪৩) নওদুলী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বদরুদ্দোজা বলেন, তালিকাভুক্ত জেএমবি সদস্য আইচান ২০০৪ সালে আত্রাই উপজেলায় ‘সর্বহারা নিধন’ নামে বাংলা ভাইয়ের সন্ত্রসী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

আত্রাই থানায় হত্যাসহ দুইটি মামলার আসামি আইচান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জানান ওসি।