গাজীপুরে আগুনে পুড়ল পোশাক কারখানার গুদাম
গাজীপুর সিটি করপোরেশনের মালেকেরবাড়ি এলাকার একটি পোশাক কারখানার গুদাম আগুনে পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ‘এস টু এল ফ্যাশন প্রাইভেট লিমিটেড’ নামের ওই পোশাক কারখানার গুদামে লাগা আগুনে কেউ হতাহত হয়নি বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।
“ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী ও বিমানবন্দর স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা রাত ১১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামটি পুরো পুড়ে গেছে।”
আগুন লাগার কারণ জানাতে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
