২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 12:34 AM

Updated : 11 Apr 2022, 10:59 PM

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আরপি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. আবুল খায়ের জানান

নিহতরা হলেন - অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন (৪২), গাজীপুর সদর উপজেলার পশ্চিম নয়নপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে ডিজিএফআই হেডকোয়ার্টারের প্রশাসন ব্যুরোর সিভিল সেকশনের উচ্চমান সহকারী আবু হানিফ আজাদ (৩৪) ও অজ্ঞাতপরিচয় একজন।

আহতদের স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএসআই খায়ের বলেন, রাত সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যান।