২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 02:35 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

পোস্তগোলা শ্মশানঘাট এলাকার বুড়িগঙ্গা নদী থেকে বৃস্পতিবার দুপুরে ওই ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পড়নে কালো প্যান্ট ও টি-শার্ট ছিল বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সামসুল জানান, স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এসআই জানান, লাশ পচে গলে যাওয়ায় নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে না তা সনাক্ত করা যায়নি।